সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
খালেদা জিয়াসহ মনোনয়ন বাতিল হলো আলোচিত যেই প্রার্থীদের

খালেদা জিয়াসহ মনোনয়ন বাতিল হলো আলোচিত যেই প্রার্থীদের

খালেদা জিয়াসহ মনোনয়ন বাতিল হলো আলোচিত যেই প্রার্থীদের

বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে শুরু করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে বিএনপিরে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশে আলোচিত আরো ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

খালেদা জিয়া

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ফেনী-১ আসনে। বগুড়া-৬ এবং বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্রও বাতিল হয়েছে।

গোলাম মাওলা রনি

পটুয়াখালী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মতিউল ইসলাম চৌধুরী জানান, “হলফনামায় প্রার্থীর স্বাক্ষরে একজন আইনজীবীর প্রত্যয়ন দরকার হয়। তার হলফনামায় স্বাক্ষরও ছিল না এবং যেই আইনজীবীর নাম উল্লেখিত ছিল তাকে যোগাযোগ করে পাওয়া যায়নি।”

আশরাফুল আলমওরফে হিরো আলম

বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নেয়া আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। বগুড়ার রিটার্নিং অফিসার সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনী আসনের মোট ভোটারের ১ শতাংশের সমর্থনের প্রমাণ হিসেবে ঐ ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত যেই পত্র মনোনয়নপত্রের সাথে জমা দিতে হয়, তা প্রদান করতে ব্যর্থ হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়েছে মি. আলমের।

রেজা কিবরিয়া

হবিগঞ্জ-১ আসন থেকে গণফোরাম মনোনীত প্রার্থী ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া; তার মনোনয়নপত্রও বাতিল হয়েছে। ব্যাংকের ক্রেডিট কার্ডের পাওনা বাকি থাকায় মনোনয়নপত্র বাতিল হয়েছে মি. কিবরিয়ার।

ইমরান এইচ সরকা

কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেয়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক পারভিন সুলতানা জানান, “মনোনয়ন পত্রের সাথে ১% সমর্থকের সমর্থনের প্রমাণ দাখিল করতে না পারায় মি. সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”

মনোনয়ন এখনো বাছাই চলছে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com