সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আইপিএলে নিবন্ধন বাংলাদেশের ১০ ক্রিকেটারের

আইপিএলে নিবন্ধন বাংলাদেশের ১০ ক্রিকেটারের

আইপিএলে নিবন্ধন বাংলাদেশের ১০ ক্রিকেটারের

আইপিএলের ১২তম আসরের জন্য মোট ১০০৩ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। এরমধ্যে বিদেশি ক্রিকেটার আছেন ২৩২জন। আইপিএলের আগামী আসরের জন্য নাম লেখানো ক্রিকেটারদের মধ্যে ৮০০ জন এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। এরমধ্যে আবার ৭৪৬ জনই ভারতের।

আগামী ১৮ ডিসেম্বর আইপিএলের ১২তম আসরের নিলাম বসবে। তাতে মোটামুটি দল পাবেন ৭০ জনের মতো ক্রিকেটার। আইপিএলে খেলতে আগ্রহী দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ৫৯ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। এরপর অস্ট্রেলিয়া থেকে আছেন ৩৫ জন। তৃতীয় অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন ক্রিকেটার।

আগামী আইপিএলের জন্য হুড়মুড়িয়ে নিবন্ধন করেছে আফগানিস্তানের ক্রিকেটাররা। তাদের ২৭ জন ক্রিকেটার আইপিএল খেলার ইচ্ছা পোষণ করেছেন। এছাড়া শ্রীলংকা থেকে ২৮ জন, নিউজিল্যান্ডের ১৭ জন, ইংল্যান্ড থেকে ১৪ জন ক্রিকেটার আইপিএলে নিবন্ধন করেছেন।

বাংলাদেশ থেকে ওই তালিকায় আছে ১০ জন ক্রিকেটারের নাম। এছাড়া জিম্বাবুয়ে থেকে ৫ জন ক্রিকেটার আইপিএলের নিবন্ধনে নাম লিপিবদ্ধ করেছেন। নেদারল্যান্ডস, হংকং আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র থেকে একজন করে ক্রিকেটারের নাম আছে নিলামে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com