সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার বিল পাস

ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার বিল পাস

ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার বিল পাস

ভারতের হিমাচল প্রদেশের বিধানসভায় গরুকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণার সমর্থনে একটি বিল পাস হয়েছে। বৃহস্পতিবার হিমাচলের বিধানসভায় এই বিল পাস হয়। চলতি বছরের সেপ্টেম্বরে দেশটির বিজেপি শাসিত উত্তরাখণ্ড রাজ্যে গরুকে ভারত মাতা হিসেবে ঘোষণার একটি প্রস্তাব পাস হয়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভার কংগ্রেস দলীয় সদস্য অনিরুদ্ধ সিং বিজেপির সমর্থন নিয়ে এই প্রস্তাব পেশ করেন। বিধানসভায় প্রস্তাবটি পাস হওয়ায় এখন এটি কেন্দ্রের কাছে পাঠাবে হিমাচল।

অনিরুদ্ধ সিং বলেন, ‘কোনো ধর্ম-বর্ণ-জাতির গণ্ডীর মধ্যে গরু পড়ে না। মানবজাতির প্রতি গরুর বিশাল অবদান রয়েছে। উত্তরাখণ্ড ইতোমধ্যে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করেছে। গরু যখন দুধ দেয় না, তখন তার কোনো জায়গা হয় না। তাই অবিলম্বে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করা দরকার।’

গরুর ওপর অত্যাচার ও গণপিটুনি ঠেকাতে রাজ্যে নতুন আইন করা প্রয়োজন বলেও দাবি করেন কংগ্রেসের এই বিধায়ক।

রাজ্যের পশুখাদ্য মন্ত্রী বীরেন্দ্র কানওয়ার বলেন, জয়রাম ঠাকুরের সরকার ১.৫২ কোটি টাকা ব্যয় করে গরু সংরক্ষণ কেন্দ্র তৈরি করছে। সোলান ও কাংরায় হচ্ছে এই সংরক্ষণ কেন্দ্র। শুধুমাত্র গরু সংরক্ষণের জন্য রাজ্যে পৃথক গরু মন্ত্রণালয়েরও দাবি জানিয়েছেন বিধায়করা।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com