সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে এক সঙ্গে ৭ সন্তান জন্ম দিয়েছেন এক নারী

লক্ষ্মীপুরে এক সঙ্গে ৭ সন্তান জন্ম দিয়েছেন এক নারী

লক্ষ্মীপুরে এক সঙ্গে ৭ সন্তান জন্ম দিয়েছেন এক নারী

লক্ষ্মীপুরে এক নারী ৭ সন্তানের জন্ম দিয়েছেন। শহরের সিটি হাসপাতালে স্বাভাবিকভাবে ৭ সন্তানের জন্ম দেন নাজমা আক্তার (১৮)। নাজমা আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. রাজুর স্ত্রী।

৭ সন্তানের মধ্যে ৪টি মেয়ে ৩টি ছেলে। শুক্রবার (১২ এপ্রিল) রাত ৯ টা ৪৫ মিনিটে ওই ৭ সন্তানের জন্ম হয়।হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান ৯ টায় ২০ মিনিটে প্রসব বেদনা নিয়ে নাজমা আক্তার হাসপাতালে ভর্তি হয়। ২৫ মিনিট পর স্বাভাবিকভাবে ৭ সন্তানের জন্ম দেন ওই প্রসতি।

মা নাজমা আক্তার সুস্থ্য থাকলেও ৭ সন্তান সুস্থ্য নেই বলে জানিয়েছে চিকিৎসক।হাসপাতাল থেকে জানা গেছে, নিদিষ্ট সময়ের আগে (মাত্র ৫ মাসে) সন্তান প্রসব হাওয়া ৭ সন্তান সুস্থ নেই। তাদের চোখ ফোটেনি। তাদের অবস্থা আশঙ্কাজনক।লক্ষ্মীপুর সিটি হাসপাতালের চিকিৎসক ডা.মো. আবদুল্লাহ নওশের জানিয়েছেন, নিদিষ্ট সময়ের পূর্বে ৭ সন্তানের জন্ম হয়েছে।

তারা ঝুঁকিতে রয়েছে। শিশুদের সুস্থ করতে চেষ্টা করছি। উন্নত চিকিসার জন্য ঢাকা শিশু হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভিগে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি পরিবারকে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com