সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে একসঙ্গে জন্ম নেয়া সেই ৭ শিশুর মৃত্যুও একসঙ্গে

লক্ষ্মীপুরে একসঙ্গে জন্ম নেয়া সেই ৭ শিশুর মৃত্যুও একসঙ্গে

লক্ষ্মীপুরে একসঙ্গে জন্ম নেয়া সেই ৭ শিশুর মৃত্যুও একসঙ্গে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরের সিটি হাসপাতালে স্বাভাবিকভাবে একসঙ্গে জন্ম হওয়া অপরিণত সেই সাত শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১২ এপ্রিল) দিনগত রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে শুক্রবার (১২ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিটে ওই সাত শিশুর জন্ম হয়।

সাত শিশুর জন্ম দিয়েছেন নাজমা আক্তার (১৮) নামে এক নারী। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. রাজুর স্ত্রী।

সাত শিশুর মধ্যে চারজন মেয়ে, তিনজন ছেলে। লক্ষ্মীপুর সিটি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আবদুল্লাহ নওশের বলেন, নির্দিষ্ট সময়ের আগে (৫ মাসে) সাত শিশুর জন্ম হয়েছে।

অপরিণত অবস্থায় জন্ম হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। তবে তাৎক্ষণিক শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়ে ছিল।

ঢাকায় নেওয়ার আগেই ওই সাত শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন তাৎক্ষণিক মরদেহগুলো বাড়িতে নিয়ে গেছেন। সিটি হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক জানান, শুক্রবার রাত ৯টায় ২০ মিনিটে প্রসববেদনা নিয়ে নাজমা হাসপাতালে ভর্তি হন।

এর ২৫ মিনিট পর স্বাভাবিকভাবে সাত শিশুর জন্ম দেন তিনি। নাজমা সুস্থ থাকলেও সাত শিশু মারা গেছে। নির্দিষ্ট সময়ের আগে (মাত্র ৫ মাসে) সন্তান প্রসব হাওয়ায় শিশুরা সুস্থ ছিলো না। তাদের চোখও ফোঁটেনি বলেও জানান ম্যানেজার ফারুক।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com