সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
হঠাৎ ধর্মঘটে দুর্ভোগে লক্ষ্মীপুর-ভোলা-বরিশালের যাত্রীরা

হঠাৎ ধর্মঘটে দুর্ভোগে লক্ষ্মীপুর-ভোলা-বরিশালের যাত্রীরা

হঠাৎ ধর্মঘটে দুর্ভোগে লক্ষ্মীপুর-ভোলা-বরিশালের যাত্রীরা

নৌপথে চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ ও নৌ শ্রমিকদের বেতন ভাতা পুন:নির্ধারণসহ ১১ দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে লক্ষ্মীপুরে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতির কারণে ভোর থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট ঘাট থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোন নৌযান ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মজুচৌধুরীর লঞ্চ ঘাট থেকে দক্ষিনাঞ্চলের ২১ জেলার মানুষ চলাচল করে এ নৌ-রুট দিয়ে। তাদের একমাত্র যাওয়ার পথ হল এটি।

আন্দোলনরত নৌ শ্রমিকরা জানান, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত, সমুদ্র ভাতা ও রাত্রিকালীন ভাতা পুন:নির্ধারণসহ ১১ দফা দাবিতে ২০১৮ সালের ২৭শে সেপ্টেম্বর একইভাবে কর্মবিরতি দেয়া হয়েছিল। এরপর সরকার ও মালিকপক্ষ কয়েকটি সভা করে দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও দাবি আদায় না হওয়ায় আবারও কর্মবিরতির ঘোষণা দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। শ্রমিকরা বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেয়া হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

অপরদিকে যাত্রীরা জানায়, হঠাৎ ধর্মঘটে বেকাদায় পড়েছেন তারা। লঞ্চ না ছাড়ায় পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়তে হয়েছে। পাশাপাশি ঘাটে কোন খাবার হোটেল ও টয়লেট না থাকায় আরো বড় ধরনের দূভোর্গের শিকার হতে হয় যাত্রীদের। শীঘ্রই লঞ্চ চলাচলের দাবি করেছেন তারা।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com