সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শ্বশুর বাড়ি এসে শিকল বন্দি জামাই

শ্বশুর বাড়ি এসে শিকল বন্দি জামাই

শ্বশুর বাড়ি এসে শিকল বন্দি জামাই

চুয়াডাঙ্গা: স্ত্রীকে নির্যাতনের  অভিযোগে জামাইকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ঘটনাটি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হ্যালিপ্যাড মহল্লায়। শিকল বন্দি জামাই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হামিদের ছেলে সোহরাব হোসেন। এ সংবাদটি দিয়েছে দৈকিক কালের কন্ঠ।

শিকল বন্দি সোহরাব বলেন, সম্প্রতি মোবাইলে টাকা রিচার্জকে কেন্দ্র করে আমার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি আমার স্ত্রী নিলাকে আঘাত করি। তারপর সে আমার ওপর রাগ করে বাবার বাড়ি চলে যায়। এমতাবস্থায় গতকাল রবিবার সন্ধ্যায় আমার স্ত্রী ও সন্তানকে ঈদের জামা কাপড় দিতে আসলে আমার মামা শ্বশুর আমাকে লোহার শিকল দিয়ে গাছের সাথে তালাবদ্ধ করে রেখেছেন এবং মারপিট করছেন।

এ বিষয়ে মামা শ্বশুর মসলেম উদ্দিন জানান, আমার ভাগ্নিকে মারপিট করার কারণে ভাগ্নে জামাইকে শিকল দিয়ে তালা বদ্ধ করে রেখেছি। সে পালিয়ে যাওয়ার পর তার বাবা-মা আমাদের নামে যেন মিথ্যা গুম মামলা দিতে না পারে এ জন্য তাকে আটকে রেখেছি। তার বাবা-মা আসলে আমরা তাকে তাদের হাতে তুলে দেবো।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com