সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকায় লক্ষ্মীপুরের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকায় লক্ষ্মীপুরের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকায় লক্ষ্মীপুরের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানী ঢাকার ধানমণ্ডির এক বাসায় কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে বাসাটির এক কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা সালমা আক্তার (১৭) নামের ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। সালমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর।

ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ বলেন, ১২ নম্বর সড়কের ২১ নম্বর ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে নয় মাস ধরে কাজ করছিলেন সালমা।

“রান্নাঘরের পাশে একটি ছোট কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সালমার লাশ পাওয়া যায়।”
ওই প্ল্যাটে আতিয়া বেগম নামের এক নারী তার দুই ছেলে-মেয়েকে নিয়ে থাকেন। আতিয়া বেগমের স্বামী মারা গেছেন।

ওসি লতিফ বলেন, “প্রাথমিক তদন্তে মনে হয়েছে সালমা আত্মহত্যা করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com