সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আমিরাতে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লক্ষ্মীপুরের জয়

আমিরাতে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লক্ষ্মীপুরের জয়

আমিরাতে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লক্ষ্মীপুরের জয়

আমিরাতের রাস আল খাইমায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত এই খেলায় লক্ষ্মীপুর সোসাইটি ৪-৩ গোলে রাক ইলেভেন স্টারকে পরাজিত করে। টুনার্মেন্টের চতুর্থ আসরে ১৬টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিএম আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের প্রথম সচিব ফকির মনোয়ার হোসেন। মুবিন গণির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ মুফতা আল খাতেরী, সিআইপি আকতার হোসেন, লায়ন নজরুল ইসলাম তালুকদার, এম এ মুছা, জাফর চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, খেলাধুলা মানুষকে শৃঙ্খলা শেখায়। ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। পরবাসে খেলাধুলার মাধ্যমে বিনোদনের পাশাপাশি দেশকেও সহজে তুলে ধরা যায় বহির্বিশ্বে।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই ফুটবল টুনার্মেন্টের পরিচালনা কমিটিতে ছিলেন রফিকুল ইসলাম মিল্লাত, শাহিন খন্দকার, মাঈনু উদ্দিন ফারুক, মোহাম্মদ আকতার, এম এ হামিদ, নুরুন নবী খোকন, জমির উদ্দিন, আলাউদ্দিন টিপু, নাসির উদ্দিন মুন্না প্রমুখ।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com