সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের আজাদ ভূঁইয়া কমিউনিটি পুলিশিং চট্রগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সংগঠক

লক্ষ্মীপুরের আজাদ ভূঁইয়া কমিউনিটি পুলিশিং চট্রগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সংগঠক

লক্ষ্মীপুরের আজাদ ভূঁইয়া কমিউনিটি পুলিশিং চট্রগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সংগঠক

কমিউনিটি পুলিশিং সেল চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন ভূঁইয়া আজাদ। তিনি লক্ষ্মীপুর জেলা কমিউিনিটি পুলিশিং সেলের সাধারণ সম্পাদক।সোমবার ( ২১ জানুয়ারি) সকালে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম এর নিকট থেকে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন তিনি।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন,লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, লক্ষ্মীপুর সদর থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া প্রমুখ।

উল্লেখ্য, স্বল্পসময়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড-সততা ও দক্ষতার সাথে দ্রুত বাস্তবায়ন, প্রত্যন্ত অঞ্চলে শান্তি-শৃঙ্খলা, সমাজসেবায় ও কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংস্থার বিশ্লেষণে স্থান পাওয়ায় এর আগে ২৭ অক্টোবর ২০১৯ ইং তারিখে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডক্টর মোহাম্মদ জাবেদ পাঠোয়ারী, বিপিএম(বার) স্বাক্ষরিত সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন আজাদ ভুঁইয়া। জানতে চাইলে জাকির হোসেন ভূঁইয়া আজাদ বলেন, আমি কাজ করতে ভালোবাসি। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে যে মূল্যায়ন করা হয়েছে তাতেই আমি কৃতজ্ঞ।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com