সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপু‌রের সাত্তার পা‌লোয়া‌নের রি‌টসহ তিন রিটে ২৭ জন‌কে নি‌য়ো‌গের নি‌র্দেশ

লক্ষ্মীপু‌রের সাত্তার পা‌লোয়া‌নের রি‌টসহ তিন রিটে ২৭ জন‌কে নি‌য়ো‌গের নি‌র্দেশ

লক্ষ্মীপু‌রের সাত্তার পা‌লোয়া‌নের রি‌টসহ তিন রিটে ২৭ জন‌কে নি‌য়ো‌গের নি‌র্দেশ

৩৪ তম ও ৩৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২৭জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায় পাওয়ার ৬০দিনের মধ্যে দুই বিসিএসসে অন্যদের নিয়োগ পাওয়ার তারিখ থেকে তাদেরও নিয়োগ দিতে হবে।

পৃথক তিনটি রিটে মোট ২৭ জনের বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রায় ঘোষণা করেছেন বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান । আবদুস সাত্তার পলোয়ানের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায়। আব্দুস সাত্তার পালোয়ানই প্রথম আইনজীবি যিনি বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের নিয়োগের বিষয়ে ২০১৭ সালে হাইকোর্টে রিট দায়ের করেন।

আজ এ ঐতিহাসিক রায়ে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী। আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

রায়ের পরে আব্দুস সাত্তার পালোয়ান বলেন, সুপারিশ করার পরও তাদের নিয়োগ না দেওয়ার মূল কারণ হচ্ছে তাদের চাকরির বয়সসীমা পার করে দেওয়া। আদালত রুল অ্যাবসুলেট করে তাদের নিয়োগ দিতে বলেছেন। যেই সময়ে তার (আবেদনকারী) সঙ্গে অন্যরা নিয়োগ পেয়েছেন সেই তারিখে তাকেও নিয়োগ দিতে হবে। আর এটা করতে হবে আদালতের রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে।

৩৪তম ও ৩৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগ না পেয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর আদালত রুল জারি করেন।
রুলে সুপারিশকৃত আবেদনকারীদের নিয়োগ দিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং তাদের নিয়োগ দিতে ও গেজেটে নাম প্রকাশ করার পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছিলেন। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com