সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আইনজীবি রিগ্যানের রিটের প্রেক্ষিতে এসপি হারুনের বিরুদ্ধে অনুসন্ধান শেষ

আইনজীবি রিগ্যানের রিটের প্রেক্ষিতে এসপি হারুনের বিরুদ্ধে অনুসন্ধান শেষ

আইনজীবি রিগ্যানের রিটের প্রেক্ষিতে এসপি হারুনের বিরুদ্ধে অনুসন্ধান শেষ

নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে আনা অভিযোগের অনুসন্ধান শেষ হয়েছে। তবে এ–সংক্রান্ত প্রতিবেদন এখনো রাষ্ট্রপক্ষের হাতে পৌঁছায়নি।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার (১০ ফেব্রুয়ারি) এসব তথ্য জানান রাষ্ট্রপক্ষ নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আদালত পরবর্তী আদেশের জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেছেন।

হারুন-অর রশীদের বিরুদ্ধে গণমাধ্যমে আসা অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে গত বছরের নভেম্বর হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালাহ উদ্দিন রিগ্যান। ওই আবেদনের ওপর সোমবার শুনানি হয়। আদালতে রিটের পক্ষে আবেদনকারী মো. সালাহ উদ্দিন নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তৌফিক সাজাওয়ার।

শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, ‘হারুন অর রশীদের বিরুদ্ধে গণমাধ্যমে আসা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। অনুসন্ধান শেষে কমিটি পুলিশ প্রধান বরাবরে প্রতিবেদন পাঠিয়েছে। প্রতিবেদন এখনো হাতে পাইনি। তবে শিগগিরই প্রতিবেদন পাওয়া যাবে।’

পুলিশ সুপার হারুন অর রশীদকে গত বছরের ৩ নভেম্বর নারায়ণগঞ্জ থেকে সরিয়ে দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সম্পর্কিত জারি করা প্রজ্ঞাপনে তাঁকে পুলিশ সদর দপ্তরে (ট্রেনিং রিজার্ভ) সংযুক্ত করা হয়। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী হারুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি চাঁদার জন্য একাধিক শিল্পপতিকে তুলে নিয়ে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানোর ভয় দেখিয়েছেন।

আইনজীবি সালাহ উদ্দিন রিগ্যানের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইন পেশায় নিযুক্ত রয়েছেন। রাষ্ট্রীয়ভাবে আলোচিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করে তিনি সফল হন।

আরো পড়ুন:

লক্ষ্মীপুরের দুই আইনজীবীর রিটের পর: ডাক্তারদের প্র্যাকটিস নীতিমালা তৈরির নির্দেশ

রায়পুরের ১৫টি স্ট্যান্ডে পরিবহন চাঁদাবাজি বন্ধে আদালতের নির্দেশ

লক্ষ্মীপুর ও রায়পুর আসনের সীমানা পুনঃনির্ধারণের জবাব চেয়ে হাইকোর্টে রীট

 

 

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com