সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের করণীয় শীর্ষক মত বিনিময় সভা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের করণীয় শীর্ষক মত বিনিময় সভা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের করণীয় শীর্ষক মত বিনিময় সভা

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এনজিওদের করণীয় শীষর্ক এক মত বিনিময় সভা বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব কে.এম. আব্দুস সালাম (অতিরিক্ত সচিব) মহাপরিচালক এনজিও বিষয়ক ব্যুরো। সভায় এনজিও ব্যুরো’র নিবন্ধিত দেশি-বিদেশী প্রায় ৫০টি এনজিও’র প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সভাপতির ভাষণে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক বলেন মুজিব বর্ষে বিভিন্ন সংগঠন নানামুখী কর্মপরিকল্পনা তৈরি করছেন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মুজিব বর্ষ উদ্যাপন করবেন। আমরা সকল এনজিওদের নিয়ে অন্যান্য কর্মসূচীর পাশাপাশি সমাজের একটা বড় অংশ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কিছু করতে পারি কি না।

বিশেষ করে প্রতিবন্ধী ও অটিজম সম্পন্ন মানুষের দক্ষতার বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ তৈরি করা। সভায় উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করেন এমন এনজিওদের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

সভার সিদ্ধান্তগুলি:

১. এনজিও সেক্টর থেকে মুজিব বর্ষে ১০,০০০ প্রতিবন্ধীদের চাকুরীর সুযোগ তৈরির টার্গেট করা হয়;

২. ১০০ জন প্রতীকী ভাষার উপর প্রশিক্ষণ প্রদানের জন্য সিদ্ধান্ত হয়;

৩. প্রত্যেক এনজিও অফিসে প্রতিবন্ধী বান্ধব টয়লেট ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা;

৪. প্রতিটি এনজিও যাদের নিজস্ব অফিস আছে, তাদের অফিসের সামনে মুজিব বর্ষের লোগো ব্যবহারকৃত ব্যানার লাগানোর জন্য অনুরোধ করা;

৫. কমিউনিটি রেডিওগুলি বিভিন্ন অনুষ্ঠানের আগে ও পরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বিষয়ক নাটিকা, টকশো, ম্যাগাজিন অনুষ্ঠান ও পিএসএ প্রচার করা; এবং বিএনএনআরসি’র মাধ্যমে তা এনজিও বিষয়ক ব্যুরোকে অবহিত করা;

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে এনজিও বিষয়ক ব্যুরো’র পরিচালকবৃন্দ ও এসাইনমেন্ট অফিসারগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com