সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪র্থ বার জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরষ্কার লাভ করলো বিএনএনআরসি

৪র্থ বার জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরষ্কার লাভ করলো বিএনএনআরসি

৪র্থ বার জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরষ্কার লাভ করলো বিএনএনআরসি

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর গণমাধ্যমের উন্নয়ন বিষয়ক উদ্যোগ ৪র্থ বারের মতো জাতিসংঘ তথ্য সমাজ বিষয়ক বিশ্ব সম্মেলন (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২০ লাভ করেছে।

আগামী ৬-৯ এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ডব্লিউএসআইএস-এর বার্ষিক ফোরামে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর সেক্রেটারি জেনারেল এই পুরষ্কার প্রদান করবেন। সারা বিশ্বের ডব্লিউএসআইএস-এর অংশীজনদের মাঝ থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন বিষয়ক ৭৭৬ টি উদ্যোগের মাঝে ৩৫২ টি মনোনীত উদ্যোগের ওপর প্রদত্ত ২০ লক্ষ ভোটের ওপর ব্যাপক পর্যালোচনা করেন জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি।

ডব্লিউএসআইএস পুরষ্কার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার কাজে নিয়োজিত অনন্য সাধারণ উদ্যোগগুলোকে সম্মাননা জানায়। পাশাপাশি ডব্লিউএসআইএস এর জেনেভা এবং তিউনিস পরিকল্পনায় গৃহিত একশন লাইনের ভিত্তিতে কমিউনিটির ওপর বিভিন্ন প্রভাব এবং কিভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় সাথে সংযোগ স্থাপন করা যায় তার ওপর কাজ করে। এই পুরস্কার শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৩০০,০০০ অংশীজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

ডব্লিউএসআইএস পুরস্কার প্রাপ্ত উদ্যোগগুলো বিশ্বের অন্যান্য দেশে ভালো উদাহরণ হিসেবে ব্যবহার ও বাস্তবায়ন করা হয়, যা আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে। চ্যাম্পিয়ন হওয়া বিএনএনআরসি’র উদ্যোগটি হলো:

বাংলাদেশের সাংবাদিকদের জন্য ডিজিটাল নিরাপত্তা এবং সুরক্ষা.
এই প্রকল্পের উদ্দেশ্য ছিলো বাংলাদেশে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে দক্ষ করা, যাতে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকগণ নিরাপদে তাদের দায়িত্ব পালন করতে পারেন।

এর আগে বিএনএনআরসি বিজয়ী হিসেবে ডব্লিউএসআইএস পুরষ্কার অর্জন করে ২০১৬ সালে, এছাড়া ২০১৭ এবং ২০১৯ সালে চ্যাম্পিয়ন হিসেবে সম্মাননা লাভ করে। বাংলাদেশের কমিউনিটি মিডিয়ায় গ্রামীণ কন্ঠহীন জনগোষ্ঠীর কন্ঠ শক্তিশালী করা তথা তথ্যে অবাধ প্রবেশাধিকার সৃষ্টি ও তাদের ক্ষমতায় প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য বিএনএনআরসি’র ব্যতিক্রমি উদ্যোগ, সূক্ষ্ম চিন্তা ও বিশ্লেষণ এবং জোরালো নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার অর্জন।

বিএনএনআরসি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ও জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল-এর বিশেষ পরামর্শক মর্যাদা প্রাপ্ত সংস্থা। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে কমিউনিটি মিডিয়াসহ অন্যান্য গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়নের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে গণমাধ্যম, তথ্য এবং বিনোদন জগতের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় ভূমিকা রাখা।

আরো পড়ুন:

৫ম বারের মতো জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামের প্যানেল আলোচক, এএইচএম বজলুর রহমান

ইন্টারনেট মানুষের মৌলিক অধিকার; ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সেমিনারে বক্তারা

সংঘাত সংবেদী সাংবাদিকতা ও তথ্য যাচাই কর্মশালা সমাপ্ত

রেডিও এবং রেডিও শ্রোতা সংঘের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাব্য প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কমিউনিটি রেডিও উপকূল বাসীর দুর্যোগকালীন বন্ধু হিসেবে কাজ করতে পারে

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com