সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. ইয়ামিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। প্রায় একমাস আগে জীবিকার তাগিদে কাজের সন্ধানে সৌদিতে যান তিনি।

ইয়ামিনের বাড়ি বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের বালুধুম গ্রামে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন ব্যাপারী।

পারিবারিক সূত্রে জানা যায়, ইয়ামিন রায়পুরের বালুধুম গ্রামের আবুল বাশারের মেজো ছেলে। তার সংসারে মা-বাবা, চার বোন ও তিন ভাই রয়েছেন। এক মাস আগে কাজের সন্ধানের সৌদি আরব যান তিনি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) কাজ শেষে সৌদির নাজরান শহর থেকে রিয়াদ যাওয়ার পথে আল-বিশাল এলাকায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ইয়ামিনসহ কয়েকজন আহত হন। স্থানীয় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে ইয়ামিন মারা যান।

দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইয়ামিনের মৃত্যুর সংবাদ শুনেছি। তার মরদেহ দেশে আনার জন্য সব ধরনের চেষ্টা ও সহযোগিতা করা হবে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com