সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাস, ট্রেন, লঞ্চ, ফেরিসহ সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ

বাস, ট্রেন, লঞ্চ, ফেরিসহ সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ

বাস, ট্রেন, লঞ্চ, ফেরিসহ সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ

করোনা ভাইরাস আতঙ্কে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। বাস, ট্রেন, নৌযান ও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আন্তঃনগর বন্ধ হবে ২৬ মার্চ থেকে।

ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহনে নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনও যাত্রী পরিবহন করা যাবে না।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি এবং পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল  দুপুর থেকে বন্ধ হবে। আর আগামী ২৬ মার্চ থেকে বন্ধ হচ্ছে বাস চলাচল।

বাস

করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ করা হয়েছে।

বার্তায় তিনি বলেন, দেশের মানুষ, যাত্রীসাধারণ, গাড়ির মালিক শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ২০২০ পর্যন্ত সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রেন

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের সব রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ ঘোষণা দেন। আজ সন্ধ্যা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

নৌযান

দেশের সব রুটে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। করোনা সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর খান।

বিআইডব্লিউটিএ জানায়, করোনার বিস্তার রোধে সারাদেশে আজ থেকে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী নৌ চলাচল করবে।

ফেরি

দেশের অন্যতম প্রধান দুই ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। দুপুরের পর থেকে মুন্সীগঞ্জে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে এবং মানিকগঞ্জ থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি সেক্টরের ডিজিএম (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান জানান, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট মঙ্গলবার বিকাল নাগাদ লকডাউন হয়ে যাবে। তবে এখনও পাটুরিয়া ঘাটে ১৫০টির মতো দূরপাল্লার যাত্রীবাহী বাস রয়েছে। এগুলো পার হলেই লকডাউন।’

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com