সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আবদুর রহমান বিশ্বাস: আরব আমিরাতের শারজাহ শহরের ১০নং ইন্ড্রাস্ট্রিয়াল এলাকা থেকে মোঃ হেলাল (২৫) নামে এক বাংলাদেশি শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ওই দেশের পুলিশ। নিহত যুবকের পরিবার দাবি করেছে তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে সহকর্মী ও মালিক পক্ষের কেউ। নিহত যুবক লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা  মোঃ নুর আলমের ছেলে। মঙ্গলবার (১৪ এপ্রিল) নুর আলম ও তার পরিবারের সদস্যরা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। 

নুর আলম জানায়, গত ১১ এপ্রিল তারিখে শারজাহ শহরে নিজ কর্মস্থলে আমার ছেলেকে হত্যা করে তার লাশ টয়লেটে ঝূলিয়ে রাখা হয়। তবে কে বা কাহারা এমনটি করেছে তা তিনি জানতে পারেননি।  অন্য সহকর্মীর মাধ্যমে তিনি ছেলের মৃত্যুর খবরটি জানতে পারেন। 

পারিবারিক ভাবে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর মাসে হেলাল আরব আমিরাতে গমন করেন। সেখানে তিনি ‘‘নুর আল কামাল পেইন্ট কোনট্রাকটিং’’ নামের একটি কোম্পানিতে পেইনটার হিসেবে কাজ করতেন। হেলাালের অপর ভাই  ফয়সাল কিছু দিন আগে সমস্যা পড়ে একই কোম্পানি থেকে বাড়িতে ফিরে আসেন। কিন্ত এখন একমাত্র উপার্জনশীল ছেলের অকাল মৃত্যুর খবরে চোখে অন্ধকার দেখছেন আলম।  

কর্মস্থলে ছেলের মৃত্যুর ঘটনাকে হত্যা দাবি করে, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের নিকট জোর দাবি করছেন। পাশাপাশি ছেলের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও বিভাগের সহায়তা চান।

এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুরের কমলনগর থানার ওসি মো. ফরিদুল আলম বলেন, এ রকম কোন খবর এখনো আমাদের নিকট নেই। তবে খোঁজ নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাবো। 

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com