সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ভিডিও কনফারেন্সিং অ্যাপস জুমের মতো ফেসবুক চালু করলো: রুম

ভিডিও কনফারেন্সিং অ্যাপস জুমের মতো ফেসবুক চালু করলো: রুম

ভিডিও কনফারেন্সিং অ্যাপস জুমের মতো ফেসবুক চালু করলো: রুম

ভিডিও কনফারেন্সিং অ্যাপস জুমের মতো ফেসবুক মেসেঞ্জার অ্য়াপ নিয়ে এল নতুন ফিচার মেসেঞ্জার রুম। এই অ্য়াপের মাধ্য়মে একসঙ্গে ৫০ জন ভিডিও কলে অংশগ্রহন করতে পারবেন। তবে জুমের ফাঁকফোকর ঠেকাতে বেশ কিছু ব্য়বস্থা নিয়েছে ফেসবুক। ২৩ জুলাই ফেসবুকের এক ব্লগপোস্টে এ তথ্য জানা গেছে।

জুম অ্য়াপ সর্বোচ্চ ৪০ মিনিটের ভিডিও কলিং করতে দেয়। ফেসবুকের রমে ৫০ জন সীমাহীন সময়ে এক সঙ্গে ভিডিও কলিং করতে পারবে। ভিডিও কনফারেন্সিংটি সরাসরি ফেসবুক নিউজ ফিড, গ্রুপ ও ইভেন্টসে রুম শেয়ার ও শুরু করা যাবে।

রুম ব্যবহার করতে পারবে যাদের ফেসবুক একাউন্ট নেই তারাও। একজন কেবল আমন্ত্রিত লিঙ্কের মাধ্য়মে মেসেঞ্জার রুমে ভিডিও কলিংয়ে যোগ দিতে পারবেন। মেসেঞ্জার রুম-এও জুমের মতো ফিচার রয়েছে। মেসেঞ্জার রুম-এ থাকবে অনেক ভার্চুয়াল রিয়েলিটি এফেক্ট।

করোনাভাইরাসের কারণে লকডাউনের সময় ভিডিও কলের ফিচার জুম, গুগল মিট, স্কাইপ এবং এমএস টিমসের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। মানুষ একে অন্যের সঙ্গে যুক্ত হতে থাকে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে। প্রাতিষ্ঠানিক মিটিং এবং অনলাইন ক্লাস হচ্ছে এখন ভিডিও চ্যাটিংয়ের এসব ফিচারের বদলোতে।

এ সুবিধা পেতে ব্যবহারকারির প্রয়োজন হবে ফেসবুক এবং ম্যাসেঞ্জারের সর্বশেষ ভার্সন।

কিভাবে ব্যবহার করবেন ?

১. আপনার মেসেঞ্জারে যান ২. People tab বাটনে ক্লিক করুন। এটি স্ক্রিনের নীচে ডানে রয়েছে। ৩. Create a Room অপশনে ক্লিক করুন। এবং আপনার পছন্দের বন্ধুদের যুক্ত করুন। ৪. এখন যদি আপনি এটি অন্যদের সঙ্গেও ভাগাভাগি করতে চান যাদের ফেসবুক একাউন্ট নেই তাহলে তাদের আপনি ই-মেইল বা অন্য কোনো মাধ্যমে আপনার ম্যাসেঞ্জার রুমের লিংক পাঠিয়ে দিন। এখন ব্যবহারকারী লিংক পাওয়া ব্যক্তি আপনার সঙ্গে মোবাইল বা কম্পিউটার থেকে যুক্ত হতে পারবেন। ফেসবুক ভিডিও কলের এই অ্যাপসটি WhatsApp এবং Instagram এ পাওয়া যাবে ।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com