সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মোবাইল ব্যাংকিং নয়, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি নিজ ব্যাংক হিসাবে বেতন চান

মোবাইল ব্যাংকিং নয়, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি নিজ ব্যাংক হিসাবে বেতন চান

মোবাইল ব্যাংকিং নয়, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি নিজ ব্যাংক হিসাবে বেতন চান

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বেতনের টাকা সরাসরি তাদের কাছেপৌঁছানোর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরিকল্পনা অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ দেবে বাংলাদেশ ব্যাংক। এমন সংবাদ প্রকাশের পর তীব্র ক্ষোভ প্রকাশ শুরু করেছে শিক্ষক সমাজ।  শিক্ষকরা সবাই মোবাইল ব্যাংকিং পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

উল্টো তারা দাবি করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে প্রক্রিয়ায় সরাসরি টাকা দেওয়া হয় সেই প্রক্রিয়ায় তারাও বেতন-ভাতা চেয়েছেন। তারা মোবাইল ব্যাংকিংয়ে নয়, সরাসরি নিজ নিজ ব্যাংক হিসাবে বেতন-ভাতা দিতে হবে বলে দাবি করছেন।

এ বিষয়ে সোমবার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেছেন শিক্ষকরা।
শিক্ষকদের পক্ষে লিখিত আবেদন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র নজরুল ইসলাম রনি এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. মেজবাউল ইসলাম প্রিন্স।

লিখিত আবেদনে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন থেকে সরকারি বেতনের অংশ সরাসরি তাদের ব্যাংকের হিসাবে দেওয়ার জন্য দাবি করা হচ্ছে। অথচ তা কার্যকর না করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেওয়ার চিন্তা-ভাবনা চলছে।

এই সংবাদে শিক্ষক সমাজের জন্য তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হলে শিক্ষকদের কে শ্রমজীবি নানা শ্রেনীপেশার মানুষের সাথে মিশে দেয়া হবে। কিন্ত শিক্ষকতা একটা মহান পেশা। তাছাড়া বেসরকারি ও সরকারি শিক্ষকদের মধ্যে একটা বড় বৈষম্য তৈরি হবে। শিক্ষকদের প্রতিমাসে অতিরিক্ত ব্যয় করতে হবে। তাদের ব্যাংকিং লোন, কর কর্তন, পেনশন ইত্যাদিসহ নানা সমস্যা তৈরি হবে।

এটি চালু হলে সরকার ও শিক্ষকদের অনেক টাকা অপচয় হবে। এই অপচয়ের টাকা দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করা সম্ভব হবে।
এই অবস্থায় এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে না দিয়ে সরাসরি স্ব স্ব ব্যাংক হিসাবে সরাসরি দেওয়ার ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com