সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আ. লীগের শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির সদস্য হলেন, এমপি শাহজাহান কামাল

আ. লীগের শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির সদস্য হলেন, এমপি শাহজাহান কামাল

আ. লীগের শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির সদস্য হলেন, এমপি শাহজাহান কামাল

সাবেক পর্যটন মন্ত্রী বর্তমানে লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন। প্রফেসর ড. আব্দুল খালেককে চেয়ারম্যান ও শামসুন নাহার চাঁপাকে সদস্য সচিব রেখে ৪০ সদস্য বিশিষ্ট শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির অনুমোদন দিয়েছে আওয়ামী লীগ। সোমবার (৭ ডিসেম্বর) দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটির কার্যমেয়াদ দেখানো হয়েছে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত।
চেয়ারম্যান ও সদস্য সচিব বাদে কমিটির অন্য ৩৮জন সদস্য। তারা হলেন আফছারুল আমীন এমপি, আব্দুল কুদ্দুস এমপি, এ. কে . এম শাহজাহান কামাল এমপি, আব্দুস সোবাহান গোলাপ এমপি, এম এ মতিন এমপি, এইচ এম বদিউজ্জামান সোহাগ, এস এম জাকির হোসেন, সোহেলী সুলতানা সুমী, প্রফেসর ড. জাকিয়া পারভীন (ঢা. বি), অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম (ঢা. বি), প্রফেসর (অবঃ) মোহাম্মদ নুরুল্লাহ (রা. বি), প্রফেসর ড. পি এম সফিকুল ইসলাম (রা. বি), প্রফেসর ড. আবুল কাশেম (রা. বি), প্রফেসর প্রিয়ব্রত পাল (জ. বি), অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া (ঢা. বি), অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন (ঢা. বি), ড. শহিদুল ইসলাম (তেজগাঁও কলেজ), অধ্যক্ষ আমেনা বেগম, ড. আমিনুর রহমান সুলতান, সাবেক অধ্যক্ষ প্রফেসর হোসেন আরা, সহযাগী অধ্যাপক জোবায়ের আলম (ঢা. বি.), আলহাজ্ব কে এম আবিদুর রহমান লিটু, শিউলী আফসার, নুরজাহান আক্তার সবুজ, জেনিফার ইউসুফ বিনু, শেখ মোঃ মামুন-উর-রশিদ।
এছাড়াও রয়েছেন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, মতিউর রহমান লালটু, নুরুল ইসলাম বিজন, এস এম মনিরুল ইসলাম মনি, মোর্শেদুজ্জামান সেলিম, নাজিম উদ্দিন তালুকদার, রওশন আলম, তাপসী ব্যানার্জী, মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী, ছাব্বির হোসেন, মেহেদী জামিল এবং মুজাহিদুল হক সৌরভ।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com