সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কুয়েত/ এমপি পাপুলের চার বছরের কারাদণ্ড

কুয়েত/ এমপি পাপুলের চার বছরের কারাদণ্ড

কুয়েত/ এমপি পাপুলের চার বছরের কারাদণ্ড

আদালতের বিচারক আব্দুল্লাহ আল-ওথমান অভিযুক্তের বিরুদ্ধে আনা মানব পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন। কুয়েতের একটি আদালত বাংলাদেশি আইনপ্রনেতা মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে কাজী পাপুলকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কুয়েতের একটি অপরাধ আদালত রায়টি দেয়। আদালতের বিচারক আব্দুল্লাহ আল-ওথমান অভিযুক্তের বিরুদ্ধে আনা মানব পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন। কুয়েতি গণমাধ্যম আল-কাবাস বিষয়টি নিশ্চিত করে।

লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ কাজী পাপুলকে গত ৬ জুন কুয়েত সিআইডি গ্রেপ্তার করে। এরপর, পাঁচ প্রবাসী বাংলাদেশির অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মানব ও মুদ্রা পাচারের অভিযোগ গঠন করা হয়। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনে অভিযোগও আনেন।

কুয়েত সিআইদিঢ় জিজ্ঞাসাবাদে কাজী পাপুল দেশটির সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তার সেই জবানবন্দী কুয়েতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইতোমধ্যেই, দেশটির কর্তৃপক্ষ তার সকল ব্যাংক হিসাব জব্দ করেছে। এসব ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন এবং সিআইডি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তের কাজ শুরু করে।

এছাড়া, পাপুলের কাছ থেকে ঘুষ গ্রহণের দায়ে কুয়েতের দুই সাংসদ সাদুন হাম্মাদ ও সালাহ খোরশিদকেও বিচারের সম্মুখীন হতে হবে।

এদিকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম জানান, রায়ের ব্যাপারে এখনও তারা কিছু জানেন না। তিনি বলেন, “আমি এখনও জানি না কিছু। কুয়েতে খোঁজ নিচ্ছি। এ বিষয়ে আপনাদের পরে জানাতে পারবো।”

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com