সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর | ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, কারাগারে যুবক

লক্ষ্মীপুর | ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, কারাগারে যুবক

লক্ষ্মীপুর | ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, কারাগারে যুবক

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে মোহাম্মদ বোরহান মিয়াজী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৮ মার্চ) সকালে গ্রেফতারের পর বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আবুল খায়ের মিয়াজির ছেলে।

এজাহার সূত্র জানায়, বোরহানের ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনারের ব্যঙ্গচিত্রসহ একাধিক পোস্ট দেন। ওই পোষ্টগুলো ভাইরাল হয়। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ ও সচেতন মহলের দৃষ্টিগোচর হয়। পোষ্টগুলো নিয়ে গত ৫ মার্চ চরশাহী ইউনিয়নের গোপবিন্দপুর গ্রামের দাশেরহাটে লোকজনের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। বোরহানের ফেসবুকে পোস্ট দেওয়া প্রত্যেকটি স্ক্রিনশট সংগ্রহ করে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবু ছিদ্দিক মুন্না মামলা দায়ের করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে বোরহানকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com