সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর | সকল জনসমাগম নিষিদ্ধ, রাত ১০টার পর ঘর থেকে বের হওয়া যাবে না

লক্ষ্মীপুর | সকল জনসমাগম নিষিদ্ধ, রাত ১০টার পর ঘর থেকে বের হওয়া যাবে না

লক্ষ্মীপুর | সকল জনসমাগম নিষিদ্ধ, রাত ১০টার পর ঘর থেকে বের হওয়া যাবে না

লক্ষ্মীপুর জেলা দেশের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের পরিসংখ্যানে প্রথম দিকে রয়েছে। সেজন্য সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ৯টি নির্দেশনা জারি করেছে। নির্দেশনার মধ্যে সকল ধরনের জনসমাগম, উৎসব, মিছিল,  অনুষ্ঠান, ওয়াজমাহফিল, ধর্ম সভা করা যাবে না মর্মে নিষেধ করা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া রাত ১০টার পর ঘর থেকে বের হওয়া যাবে না।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ  তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইললে  ওই নির্দেশনা পোস্ট করেছেন।

নির্দেশনা মতে, জেলার সকল পর্যটন স্পট  ও কমিউনিটি সেন্টার বন্ধ, সকল সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষে গণজমায়েত নিষিদ্ধ। মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহ মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। শপিংমলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com