সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ফিলিস্তিনে ইসরাইয়ের সন্ত্রাসী হামলা প্রতিবাদে কমলনগরে মানববন্ধন

ফিলিস্তিনে ইসরাইয়ের সন্ত্রাসী হামলা প্রতিবাদে কমলনগরে মানববন্ধন

ফিলিস্তিনে ইসরাইয়ের সন্ত্রাসী হামলা প্রতিবাদে কমলনগরে মানববন্ধন

আব্দুর রহমান বিশ্বাস: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েয়েলের সন্ত্রাসী হামলা বন্ধের দাবি জানিয়ে মানবন্ধন করেছে লক্ষ্মীপুরের কমলনগরের  “ইরশাদুল উম্মাহ্  আর্দশ ছাত্র ও যুব সংগঠন” ও “মানব কল্যাণ ফাউন্ডেশন”।

মঙ্গলবার (১৮ মে) কমলনগরের করইতোলা বাজার জামে মসজিদে আছর নামাজ শেষে “ইরশাদুল উম্মাহ্  আর্দশ ছাত্র ও যুব সংগঠন ও মানব কল্যাণ ফাউন্ডেশনের” আয়োজিত মানববন্ধন থেকে ইসরায়েল বাহিনী কর্তৃক দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ বন্ধসহ বিশ্ববাসীকে এসব বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ারও দাবি জানানো হয়।

গুগল নিউজ-এ লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সর্বশেষ খবর পেতে ফলো করুন

মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল ধারবাহিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে এবং হত্যাকাণ্ড সংঘটিত করছে। বিশ্ব জনমতকে উপেক্ষা করে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী গোষ্ঠী ফিলিস্তিন জনগোষ্ঠীকে তাদের আবাসস্থল থেকে উচ্ছেদ করে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে মধ্যপ্রাচ্যে তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার নিলনকশা বাস্তবায়ন করে আসছে। ফিলিস্তিনের জনগণের ন্যায়সঙ্গত ও মানবিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত আন্দোলনকে দমন করার সব প্রয়াসকে আমরা নিন্দা জানাই।

সরকারের কাছে আহ্বান জানিয়ে তারা বলেন, বাংলাদেশের মানুষ, তথা যুব-সমাজ ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের সংগ্রামের সঙ্গে একাত্মতা বোধ করে। এই ন্যাক্কারজনক হামলার আনুষ্ঠানিক নিন্দা ও প্রতিবাদ জানানোর কারণে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইরশাদুল উম্মাহ্  আর্দশ ছাত্র ও যুব সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ সেলিম ও আব্দুর রহমান রাসেল। সংগঠনের সভাপতি মুহাম্মদ সোলাইমান, সিনিয়র সভাপতি আল আমিন, সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ ও পরিচালনায় আব্দুল মন্নান। মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা বেলাল হোসেন সিয়াম, সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল মোল্লা।

এছাড়া উপস্থিত ছিলেন, এমরান হোসেন, ইউছুফ এলাহী, বেলাল হোসাইন,আজম হোসাইন, আতোয়ার রহমান রাব্বি প্রমুখ।

#FreePalestine #SavePaletine

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com