সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের ২ লঞ্চঘাটে চরম হয়রানি: তোফায়েল আহমেদসহ ভোলার এমপিদের নিকট অভিযোগ

লক্ষ্মীপুরের ২ লঞ্চঘাটে চরম হয়রানি: তোফায়েল আহমেদসহ ভোলার এমপিদের নিকট অভিযোগ

লক্ষ্মীপুরের ২ লঞ্চঘাটে চরম হয়রানি: তোফায়েল আহমেদসহ ভোলার এমপিদের  নিকট অভিযোগ

লক্ষ্মীপুরের মজুচেীধুরীরহাট ও আলেকজান্ডার লঞ্চঘাটে চরম যাত্রী হয়রানির অভিযোগ এনে ভোলার কৃতি সন্তান ও বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এবং ভোলার চারজন সংসদ সদস্যদের নিকট অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযোগ দাখিল করেন, ভোলার সর্বোচ্চ নীতি নির্ধারণী সামাজিক সংগঠন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম ইন্টারন্যাশনাল (বিডিএফআই) এর সভাপতি এম জহিরুল আলম। ফোরামের প্রাইভেট সামাজিক গ্রুপে তিনি লক্ষ্মীপুরের মজুচেীধুরীরহাট ও আলেকজান্ডার লঞ্চঘাটে চরম যাত্রী হয়রানির কথা তুলে ধরেন। এসময় তিনি ভোলার  সংসদ সদস্য আলী আজম মুকুল এমপিকে বিষয়টি ট্যাগ করেন।

অভিযোগটি দাখিলের এক ঘন্টার মধ্যে ফোরামের আরো ৪৫জন সদস্য তাদের ব্যক্তিগত অভিযোগও এর সাথে যুক্ত করেন। অভিযোগকারীরা জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাটের এক চেয়ারম্যান সিন্ডিকেট এবং আলেকজান্ডারের ঘাট ইজাড়াদারদের নিকট ভোলা ও পশ্চিমাঞ্চলের হাজার হাজার যাত্রী দীর্ঘদিন থেকে জিম্মি হয়ে গেছে। ওই দুই লঞ্চঘাটে ইজাড়াদার ইচ্ছে মতো ভাড়া আদায় করছে। অভিযোগকারীরা এ বিষয়গুলো লক্ষ্মীপুরের প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা দেখছেনা বলেও অভিযোগ করেন।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com