সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
পাপুলের বোনের রিট খারিজ করেছে হাইকোর্ট

পাপুলের বোনের রিট খারিজ করেছে হাইকোর্ট

পাপুলের বোনের রিট খারিজ করেছে হাইকোর্ট

ফৌজদারি অপরাধে বিদেশের মাটিতে দণ্ডিত স্বতন্ত্র এমপি শহিদ ইসলাম পাপুলের আসন রক্ষায় তার বোনের করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৮ জুন) গ্রহণযোগ্যতার প্রশ্নে রিটটি খারিজ করেন বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ।

বাংলাদেশের বাইরে বিশ্বের যেকোনো দেশে নূন্যতম দুই বছর বা তার অধিক মেয়াদে দণ্ডিত হলে তিনি সংসদ সদস্য হিসেবে অযোগ্য হবেন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এর ফলে পাপুলের আসনে নির্বাচন হতে আর কোনো বাধা থাকল না বলে জানান আইনজীবীরা।

ফৌজদারি অপরাধে বিদেশের মাটিতে দণ্ডিত হন স্বতন্ত্র এমপি শহিদ ইসলাম পাপুল। নৈতিক স্থলনজনিত অপরাধে দণ্ডিত হওয়ায় তার নির্বাচনী আসন লক্ষীপুর-২ শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসন শূন্য ঘোষণা ও নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন পাপুলের বোন নুরুন্নাহার বেগম ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন। কিন্তু গ্রহণযোগ্যতার প্রশ্নে রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com