সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে জেলেদের জালে ধরা পড়া বিরল মাছটির নাম “উড়ুক্কু‘’

লক্ষ্মীপুরে জেলেদের জালে ধরা পড়া বিরল মাছটির নাম “উড়ুক্কু‘’

লক্ষ্মীপুরে জেলেদের জালে ধরা পড়া বিরল মাছটির নাম “উড়ুক্কু‘’

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে সাত ফুট লম্বা ও ২২ কেজি ওজনের যে মাছটি ধরা পড়েছে তার নাম উড়ুক্কু মাছ (ইংরেজি: Flying fish)। শনিবার রাতে লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন, প্রাণী বিজ্ঞানী ড.মোহাম্মদ বেলাল হোসেন। তিনি জানান, পিঠে পাখনা থাকা যে মাছটিকে গণমাধ্যমে ‘পাখি মাছ’ বলে সম্বোধন করেছিলেন, তার নাম উড়ুক্কু। উষ্ণমন্ডলের সব সাগরেই এই মাছ দেখা যায়। এদের দৈর্ঘ্য ১০ থেকে ৩০ সেমি অবধি হতে পারে। এরা মূলত শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বাতাসে উড়াল দিয়ে থাকে ।

উড়ুক্কু মাছ (ইংরেজি: Flying fish) Beloniformes বর্গের একটি পরিবার। এসব মাছ সমুদ্রের উপরিভাগে অল্প দূরত্ব অবধি উড়ার ক্ষমতা রাখে।বিশ্বজুড়ে ৭১ প্রজাতির উড়ুক্কু মাছের সন্ধান পাওয়া গেছে।বাংলাদেশের এই উড়ুক্কু মাছের দুটি গণে তিনটি প্রজাতি আছে। সেগুলো হলো: Cypselurus comatus, Cypselurus poecilopterus, Exocoetus volitans।

জেলেদের জালে ধরা পড়া মাছটি শুক্রবার (২৩ জুলাই) মধ্যরাতে কমলনগরের উপজেলার পাটারিরহাটের জারিরদোনা মাছঘাট এলাকায় বিক্রি করা হয়েছে। আড়াই হাজার টাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে স্থানীয়রা মাছটি কিনে ভাগ করে নেন। এদিকে মাছটির পিঠের পাখনা থাকায় এটিকে পাখি মাছ বলছেন জেলেরা। জারিরদোনা ঘাটে মাছটি উঠালে উৎসুক মানুষ ভিড় জমায়।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরের মাছ ব্যবসায়ী মো. গোফরান ২ হাজার ৫০০ টাকায় মাছটি কিনেছে। তিনি ঢাকায় নিয়ে মাছটি চড়া দামে বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রায়পুর কারিমিয়া মোহাম্মদিয়া মাদরাসার মোহতামিম মাওলানা আ হ ম নোমান সিরাজি ওই মাছ তার কাছে বিক্রি করার জন্য ব্যবসায়ীকে অনুরোধ করে। তিনি একই দামে মাছটি কিনে নেন। পরে তিনিসহ ১০ জন মিলে মাছটি ভাগ করে নেন।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com