সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মিডিয়া হচ্ছে জনগণের শক্তি : লক্ষ্মীপুরে আইজিপি ড. বেনজীর আহমেদ

মিডিয়া হচ্ছে জনগণের শক্তি : লক্ষ্মীপুরে আইজিপি ড. বেনজীর আহমেদ

মিডিয়া হচ্ছে জনগণের শক্তি : লক্ষ্মীপুরে আইজিপি ড. বেনজীর আহমেদ

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভাবনীয় উন্নয়নের এ দেশে মানুষ মৃত্যুর পর কবস্থানের জায়গা হবে না তা কিভাবে সম্ভব! একটা ভাল নিউজের কল্যাণে মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়। পুলিশ কিন্তু এসব নিউজের পক্ষে ভাল ভূমিকা রাখে। মিডিয়ার প্রতি পুলিশের নজরদারী রয়েছে সব সময়। আপনারা জানেন, পুলিশের প্রত্যেক ইউনিটে সোস্যাল মিডিয়ার গুরুত্ব রয়েছে। লক্ষ্মীপুরের বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ ভূমিহীনদের জন্য নির্মিত গণ কবরস্থানের ফলক উম্মেচনের আয়োজিত একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

মঙ্গলবার দুপরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকায় ভূমিহীনদের জন্য নির্মিত গণকবর ও মসজিদের ফলক উম্মেচন ও মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ। গত বছর সেপ্টেম্বর মাসে লক্ষ্মীপুরের নদী ভাঙা ভূমিহীনদের কবর সমস্যা নিয়ে লক্ষ্মীপুরের স্থানীয় অনলাইন নিউজপোর্টাল লক্ষ্মীপুর২৪ এ একটি খবর প্রকাশিত হলে তা নজরে আসে পুলিশের আইজিপির।

মতবিনিময় সভায় তিনি আরো বলেন, মানুষে পাশে থাকতে হবে। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। লক্ষ্মীপুরে ভূমিহীন মানুষের কোন কবর নেই। বিষয়টি মিডিয়ার মাধ্যমে দেখে খারাপ লাগলো। পরে সম্পূর্ন নিজের অর্থায়নে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও লক্ষ্মীপুর জেলা পুলিশের সহযোগীতায় জমি ক্রয় করে গণকবর এ মসজিদ নির্মানের ব্যবস্থা করা হয়।

জানা যায়, অনলাইন নিউজপোর্টাল লক্ষ্মীপুর২৪ এ মেঘনার ভাঙনে সহায় সম্বলহীন মানুষের মৃত্যুর পর কবরস্থ করার কোন জায়গা নেই এমন একটি সংবাদ প্রকাশ করে। সংবাদটি আইজিপির স্ত্রীর নজরে আসলে নিজস্ব অর্থায়নে একটি জায়গা ক্রয় করার জন্য তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন। পরে তাদের প্রচেষ্টায় জেলার সুতারগোপ্তার চরমনসা গ্রামে সাড়ে ২৯ শতাংশ জায়গা ক্রয় করে কবর, মসজিদ ও লাশ গোসলের জায়গা করে দেয়া হয়।

জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জিসান মীর্জা। বক্তব্য রাখেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, লক্ষ্মীপুর২৪ ও দ্য বিজনেস স্ট্যার্ন্ডাডের লক্ষ্মীপুর প্রতিনিধি সানা উল্লাহ সানু এবং ভূমিহীন যুবক আবদুর রহমান। এসময় পুলিশ সদর দপ্তর এবং চট্টগ্রাম রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তগণ উপস্থিত ছিলেন। পরে ভূমিহীন আ. রহমানের হাতে গণকবর ও মসজিদের দলিল হস্তান্তর করা হয়।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com