সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় একটি মহল : কাদের

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় একটি মহল : কাদের

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় একটি মহল : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় একটি মহল। আমি মনে করি কুমিল্লার ঘটনাটি ঘৃণ্যতম কাজ। যেটা সংঘটিত হয়েছে, সেটা সাম্প্রদায়িক অপশক্তিরই কাজ।’

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় এমন ব্যক্তি বা গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকার বদ্ধপরিকর। এজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনার জেরে যাতে আর কোনো ঘটনা না ঘটে সেজন্য সরকার সতর্ক থাকবে। আমরা সতর্ক রয়েছি। আমরা এখন সর্বোচ্চ সতর্ক থাকব, যাতে এই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’

তিনি বলেন, ‘গুজব সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এর বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকতে হবে।’

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com