সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর-ঢাকা এবং লক্ষ্মীপুর-চট্টগ্রাম বাস ভাড়া বেড়েছে ৫০ টাকা

লক্ষ্মীপুর-ঢাকা এবং লক্ষ্মীপুর-চট্টগ্রাম বাস ভাড়া বেড়েছে ৫০ টাকা

লক্ষ্মীপুর-ঢাকা এবং লক্ষ্মীপুর-চট্টগ্রাম বাস ভাড়া বেড়েছে ৫০ টাকা

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং যানবাহনের ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার হওয়ার পর লক্ষ্মীপুরে বাস চলাচল শুরু হয়েছে। রবিবার সন্ধ্যার পর থেকে লোকাল রুটে চলাচলকারী গণপরিবহনসহ আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে।

তবে আন্তঃজেলা বাসে পূর্বের ভাড়ার চেয়ে ৫০ টাকা ভাড়া বেশি নেওয়া হচ্ছে। সরেজমিনে জেলার বাস টার্মিনাল, উত্তর স্টেশন, ঝুমুর এবং জকসিন বাজার বাস কাউন্টারগুলো থেকে ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্য যাত্রীবাহী বাস ছেড়ে যেতে দেখা গেছে।

চট্রগ্রাম রুটে চলাচলকারী জোনাকি পরিবহনের টিকেট বিক্রেতা মো. জোবায়ের হোসেন বলেন, আগে ভাড়া ছিলো যাত্রীপ্রতি তিনশ টাকা। এখন ৫০ টাকা বৃদ্ধি করে সাড়ে তিনশ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। একই পরিবহনের সুপারভাইজার মামুন হোসেন বলেন, শুক্রবার থেকে বাস চলাচল বন্ধ ছিলো।

রবিবার সন্ধ্যা থেকে বাস চলাচল শুরু হয়েছে। ঢাকা রুটে চলাচলকারী ইকোনো পরিবহনের সুপারভাইজার শাহ আলম বলেন, পূর্বে যাত্রীপ্রতি ভাড়া ছিলো চারশ টাকা। এখন নেওয়া হচ্ছে সাড়ে চারশ টাকা। মো. আহছান উল্যাহ নামে চট্রগ্রামগামী এক যাত্রী বলেন, বাস বন্ধ থাকায় গত দুদিন চট্রগ্রামে যেতে পারিনি।

এখন বাস চলাচল শুরু হওয়ায় চট্টগ্রামের উদ্দেশ্য রওনা হবো। তেলের দাম বৃদ্ধি কারণে বাস ভাড়া বাড়ানো হয়েছে। এর প্রভাব আমাদের যাত্রী সাধারণের উপর পড়বে। লোকাল রুটে চলাচলকারী আনন্দ পরিবহনের মালিক মো. কামাল হোসেন বলেন, ধর্মঘট প্রত্যাহারের পর থেকে বাস চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com