সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার লক্ষ্মীপুরে বাস চলাচল বন্ধ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত

বৃহস্পতিবার লক্ষ্মীপুরে বাস চলাচল বন্ধ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত

বৃহস্পতিবার লক্ষ্মীপুরে বাস চলাচল বন্ধ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত

লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশকে ঘিরে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিক সমিতি। বুধবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সম্প্রতি বিভিন্ন স্থানে ভাঙচুরের প্রতিবাদে আমরা লক্ষ্মীপুরে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এটি বন্ধ থাকবে।’

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু জানান, জেলা আউটার স্টেডিয়ামের সমাবেশ সফল করতে কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা করা হয়েছে। প্রতিটি সাংগঠনিক শাখা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশ নেবেন। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, সমাবেশকে ঘিরে বাস চলাচল বন্ধের ঘোষণা দুঃখজনক। প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের কাছে আমরা সহনশীল আচরণ প্রত্যাশা করছি। জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, বিএনপি নেতারা বিভিন্ন স্থানে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com