সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ, চলবে তিন সপ্তাহ

২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ, চলবে তিন সপ্তাহ

২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ, চলবে তিন সপ্তাহ

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হচ্ছে আগামী ২০ মে। তিন সপ্তাহ ধরে দেশব্যাপী তথ্য সংগ্রহের কাজ চলবে। নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে রোববার জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে হালনাগাদের এ সিদ্ধান্ত এল।

ইসির অতিরিক্ত সচিব জানান,  বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের কাজ শুরু হচ্ছে। এ সময় নতুন ভোটারদের অন্তর্ভুক্তি, মৃতদের বাদ ও স্থানান্তরের কাজ চলবে। এ কর্মকর্তা জানান, তিন সপ্তাহ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। এরপর নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা, দশ আঙুল ও চোখের আইরিশের ছাপ নেওয়া হবে।কখন, কোথায় তথ্য সংগ্রহের কাজ চলবে, তা গণমাধ্যমে ও স্থানীয়ভাবে পরে জানিয়ে দেবে কমিশন।সব প্রক্রিয়া শেষ করে খসড়া তালিকা প্রকাশ, দাবি আপত্তি শেষে আগামী বছর মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।

২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, এমন ভোটারযোগ্য নাগরিকদের তথ্য নিবন্ধনের জন্য সংগ্রহ করা হবে। ১৫-১৭ বছর বয়সীদের তথ্য সংগ্রহ হবে। ১৮ বছর বয়স হলেই স্বংক্রিয়ভাবে তারা ভোটার তালিকাভুক্ত হবে।

২০২৩ সালের ২ মার্চে যেসব নতুন ভোটার চূড়ান্ত ভোটার তালিকাভূক্ত হবেন (১ জানুয়ারি ২০০৫ বা তার আগে যাদের জন্ম) তারা দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

অনলাইনে ভোটার তালিকাভুক্ত হওয়ার এ সুযোগ বরাবরের মতো বিদ্যমান রয়েছে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com