সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ভক্তের স্ত্রী ও ৯০ হাজার টাকা নিয়ে উধাও ফকির খেতা শাহ

ভক্তের স্ত্রী ও ৯০ হাজার টাকা নিয়ে উধাও ফকির খেতা শাহ

ভক্তের স্ত্রী ও ৯০ হাজার টাকা নিয়ে উধাও ফকির খেতা শাহ

ময়মনসিংহের তারাকান্দায় বাড়িতে আশ্রয় নিয়ে ভক্তের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ (৬০) নামের এক ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রীকে উদ্ধার করতে থানায় লিখিত অভিযোগ (জিডি) দিয়েছেন ওই ভক্ত। অভিযুক্ত ফজলুল হক তালুকদার নেত্রকোনার পূর্বধলা উপজেলার হীরণপুর গ্রামের বাসিন্দা। তিনি আধ্যাত্মিক নেতা হিসেবে খেতা শাহ নামে পরিচিত।  এ খবর দিয়েছে জাগো নিউজ।

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি বলেন, ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহর সঙ্গে তারাকান্দার এক যুবকের পরিচয় হয়। পরিচয় সূত্রে ওই যুবক খেতা শাহকে গুরু মেনে দেড় মাস আগে নিজের বাড়িতে থাকার জন্য জায়গা দেন। ২২ জুন স্ত্রী বাবার বাড়ি ধোবাউড়ায় যাবে বলে খেতা শাহকে নিয়ে বের হন। এরপর থেকে তারা নিখোঁজ। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি।

ওসি আরও বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

নিখোঁজ নারীর স্বামী বলেন, বিশ্বাস করে খেতা শাহকে আমার বাড়িতে থাকার জন্য জায়গা করে দিয়েছিলাম। সে বিশ্বাস ভঙ্গ করে তিনি আমার স্ত্রী ও ঘরে থাকা ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন। তিন সন্তান নিয়ে আমি এখন বিপদে আছি।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com