সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
হাট-বাজারের খাস জমির ওপর স্থাপনা নির্মাণ করলে পাঁচ লাখ জরিমানা: সংসদে বিল

হাট-বাজারের খাস জমির ওপর স্থাপনা নির্মাণ করলে পাঁচ লাখ জরিমানা: সংসদে বিল

হাট-বাজারের খাস জমির ওপর  স্থাপনা নির্মাণ করলে পাঁচ লাখ জরিমানা: সংসদে বিল

হাট-বাজারের সরকারি খাস জমি কেউ অবৈধভাবে দখলে রাখলে বা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হাট-বাজারের খাস জমির ওপর কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে বা নির্মাণের উদ্যোগ নিলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে। 

এমন  দণ্ডের বিধান রেখে একটি আইনের খসড়া সংসদে তোলা হয়েছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী রোববার ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল, ২০২৩’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি যাচাই বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। ‘হাট ও বাজার (স্থাপন ও অধিগ্রহণ) অধ্যাদেশ, ১৯৫৯’ সংশোধন ও পরিমার্জন করে নতুন এই আইনের খসড়া করা হয়েছে। পুরনো অধ্যাদেশে কোনো শাস্তির বিধান না থাকলেও বিলে সুনির্দিষ্ট অবরাধ ও শাস্তির বিধান রয়েছে।

প্রস্তাবিত এ আইনের আওতায় অর্থদণ্ড আরোপে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, হাট-বাজার স্থাপন ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠাসহ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে ১৯৫৯ সালের অধ্যাদেশ ‘রহিত’ করে বাংলা ভাষায় নতুন বিলটি আনা হয়েছে।

এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন এনে যুগোপযোগী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

 

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com