সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
যৌক্তিক সংস্কারের পর নির্বাচন চাই: লক্ষ্মীপুরে চরমোনাই পীর

যৌক্তিক সংস্কারের পর নির্বাচন চাই: লক্ষ্মীপুরে চরমোনাই পীর

যৌক্তিক সংস্কারের পর নির্বাচন চাই: লক্ষ্মীপুরে চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক; লক্ষ্মীপুরটোয়েন্টিফোর: ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নির্বাচনের জন্য অনেক বেশি সংস্কারের প্রয়োজন। সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করা ঠিক হবে না। এ জন্য সময় দিতে হবে। আমরা দেড় বছর সময় দিয়েছি। এর কম বা বেশি সময় লাগতে পারে। নির্বাচনী রোডম্যাপ দিলে হাজারো প্রশ্ন দূর হয়ে যাবে। আমরা যৌক্তিক সংস্কারের পর নির্বাচন চাই।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের শানে রেসালাত সম্মেলনে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ মাঠে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, নতুন নির্বাচন কমিশনের কাছে জনগণ ভালো কিছু আশা করেন। জনগণের আশা-আকঙ্খা অনুযায়ী যেন তারা কাজ করেন। কোন দল বা ব্যক্তিকেন্দ্রিক কাজ যেন না করে। দেশের মানুষ যেন কমিশনের ওপর আস্থা রাখতে হবে। সেভাবেই তাদের কাজ করতে হবে। তারা যেন কোনো অবস্থাতে আস্থা না হারায়। সেদিকে কমিশনকে খেয়াল রাখতে হবে। আস্থা হারিয়ে ফেলে যদি দল কানা হয়ে যায়, যদি দলের প্রতি ঝুঁকে পড়ে, তাহলে তাদের জবাব দিতে হবে। জনগণ অবশ্যই এর বিচার করবে। নির্বাচন কমিশন গঠনে আমাদের দল থেকে নাম চাওয়া হয়েছে। নাম দিয়েছি। এরমধ্যে প্রত্যেক দলের যে আসছে, ব্যাপারটি তা নয়। এরমধ্যে সিলেকশন হয়েছে, হয়তোবা সবাইকে রাখা সম্ভব হয়নি। নতুন কমিশন যেন মানুষকে নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেন।

ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com