সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এ্যানী, পারওয়ারের সম্পদের খোঁজে দুদক

এ্যানী, পারওয়ারের সম্পদের খোঁজে দুদক

এ্যানী, পারওয়ারের সম্পদের খোঁজে দুদক

নিজস্ব প্রতিনিধি: বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী ও জামায়াত নেতা মিয়া গোলাম পারওয়ারের অবৈধ সম্পদের অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন। রোববার কমিশনের বৈঠকে এই অনুসন্ধানের অনুমোদন দেয়ার পাশাপাশি তাদের সম্পদ অনুসন্ধানের জন্য দুই উপপরিচালককে নিয়োগ দেয়া হয়েছে। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর বিষয়টি তদন্ত করবেন দুদকের উপপরিচালক খলিলুর রহমান। আর উপপরিচালক ফরিদ আহমেদ পাটওয়ারী নেবেন গোলাম পারওয়ারের সম্পদের হিসাব। “তাদের (অ্যানি ও পরওয়ার) বিরুদ্ধে অবৈধ সম্পদ উপার্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই কমিশনের বৈঠকে তাদের সম্পদ অনুসন্ধানের অনুমোদন দেয়া হয়েছে।”

গত ২৬ জানুয়ারী সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও সাবেক পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানসহ সাতজনের ‘অবৈধ’ সম্পদ অনুসন্ধানের অনুমোদন দিয়েছিল দুর্নীতি দমন কমিশন। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ দুদকে জমা পড়েছে বলে জানান প্রণব।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com