সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সৌদি আরবের রাজধানী রিয়াদে ’ঈদে মিলাদুন্নবী উদযাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদে ’ঈদে মিলাদুন্নবী উদযাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদে ’ঈদে মিলাদুন্নবী উদযাপন

মিজানুর রহমান ভূইঁয়া | সৌদি আরব ||   সৌদি আরবের রাজধানী রিয়াদে ’ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের’ উদ্দ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষ্যে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাওলানা ওবায়দুল হক ইদ্রিস ও মুহাম্মদ মমতাজ আজিজের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ রায়হান চৌধুরি এবং নাতে রাসুল (দ.) পরিবেশন করেন সাজ্জাদ হোসেন ফাহিম ও মুহাম্মদ শাহ আলম।
উদ্বোধক মাওলানা রফিকুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা নুরুল আলম নঈমী এবং প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সংগঠক মাওলানা মুহাম্মদ খাজা মঈন উদ্দীন। বিশেষ অথিতি ছিলেন যথাক্রমে- জাকের পার্টি সৌদি আরব শাখার সহ সভাপতি আকতার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সায়েম হোসেন খোকন, আলমগীর হোসেন, ও জুয়েল আশরাফ প্রমুখ।
প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন- অশান্ত এই পৃথিবীতে পুনঃ শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রিয় রাসুলের (স) আদর্শ অনুসরণের বিকল্প নেই। দেড় হাজার বছর আগে আইয়্যামে জাহেলিয়াতে যে অন্ধকার প্রিয় নবী (দ.) দূর করে গেছেন সেই অন্ধকার আজ আবার ঘিরে ধরেছে বিশ্ববাসীকে। তাই আমাদেরকে মহান রবের দেয়া এই কালজয়ী আদর্শের পূর্ণাঙ্গ অনুসরণ ও অনুকরণ করতে হবে, তবেই কেবল পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে। অনুষ্ঠানে অন্যান্য আলোচকরা বর্তমান বাংলাদেশে ’তৌহিদি জনতার’ নামে একটি উগ্রবাদী গোষ্ঠী মসজিদ, খানকা ও মাজারে হামলা করে দেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং মবের রাজত্ব কায়েম করছে তার তীব্র প্রতিবাদ জানান এবং এই ব্যাপারে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন যথাক্রমে- সংগঠক মাওলানা মুহাম্মদ সাইদুল হক শাহেদ, বিশিষ্ট সাংগঠক কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ আনোয়ার শাহাদাত, জাকের পার্টি সৌদি আরবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেন্টু, মেডিনোভা মেডিক্যাল কমপ্লেক্সের মার্কেটিং ম্যানেজার নাজমুল হাসান ও ।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com