সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতি-কমলনগর আসনে নির্বাচন কেন অবৈধ নয়: হাইকোর্ট

রামগতি-কমলনগর আসনে নির্বাচন কেন অবৈধ নয়: হাইকোর্ট

রামগতি-কমলনগর আসনে নির্বাচন কেন অবৈধ নয়: হাইকোর্ট

ডেস্ক: ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচনের ফলাফল কেন অবৈধ ও বাতিল ঘোষণার করা হবে না, পাশাপাশি ওই আসনে পুনরায় কেন নির্বাচন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রব চৌধুরী, গিয়াস উদ্দিন ও ইব্রাহিম খলিল। এর আগে লক্ষ্মীপুর-৪ আসনের স্বতন্ত্রপ্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী নির্বাচনের বৈধতা চ্যালেঞ্চ করে সুপ্রিমকোর্টে ও সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করেন। নির্বাচন কমিশন থেকে, নির্বাচনী এলাকা কমলনগর ও রামগতি উপজেলার সহকারী রিটার্নিং অফিসার এবং ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মাদ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট সাতজনকে তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার আদালত থেকে বেরিয়ে রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রব চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনের কমলনগর-রামগতি কেন্দ্রের রিটার্নিং ও পোলিং অফিসারের মাধ্যমে মো. আব্দুল্লাহ টাকার বিনিময়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচনের দিন এ আসনে ভোটারের উপস্থিতি ছিলো মাত্র ৫-৬ শতাংশ। অথচ সেখানে ভোট কাস্টের হিসাবে দেখানো হয়েছে ৬০-৭০ শতাংশ। সূত্র:সমকাল/বাংলামেইল

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com