সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
হুইপ আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বে সংসদ কেনাকাটায় দুর্নীতির তদন্ত কমিটি

হুইপ আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বে সংসদ কেনাকাটায় দুর্নীতির তদন্ত কমিটি

হুইপ আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বে সংসদ কেনাকাটায় দুর্নীতির তদন্ত কমিটি

নিজস্ব প্রতিনিধি: সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে সংসদ সচিবালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিনকে আহ্বায়ক, সদস্য হিসেবে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা ১২ এর সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রামের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও কুমিল্লা-৪ আসনের হাসনাত আব্দুল্লাহকে রাখা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দেবে।

সম্প্রতি গণমাধ্যমের খবরে সংসদ সচিবালয়ের ক্রয়সংক্রান্ত নানা অসঙ্গতির বিষয় তুলে ধরা হয়। সে প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোর প্রেক্ষিতেই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ না করারও সিদ্ধান্ত নিয়েছে সংসদ সচিবালয়।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

আরব আমিরাতে লক্ষ্মীপুরের এক প্রবাসীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com