সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ মে থেকে সব ধরণের মাইক্রোবাসে অস্বচ্ছ গ্লাস নিষিদ্ধ

১০ মে থেকে সব ধরণের মাইক্রোবাসে অস্বচ্ছ গ্লাস নিষিদ্ধ

১০ মে থেকে সব ধরণের মাইক্রোবাসে অস্বচ্ছ গ্লাস নিষিদ্ধ

১০ মে থেকে সব ধরণের মাইক্রোবাসে অস্বচ্ছ গ্লাস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মাইক্রোবাসে কালো, রঙিন, মার্কারিসহ কোনো ধরণের অস্বচ্ছ গ্লাস ব্যবহার করা যাবে না। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানায়। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এর আগে সারাদেশে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানও স্থগিতের ঘোষণা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। রোববার নারায়ণগঞ্জে প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন অপহরণের ঘটনার পর বুধবার শীতলক্ষ্যায় ছয়জনের লাশ ভেসে উঠে। পুলিশ গিয়ে এসব লাশ উদ্ধার করে। এই ঘটনায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com