সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল ডিসেম্বরে

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল ডিসেম্বরে

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল ডিসেম্বরে

সরকারি চাকরিজীবীদের জন্য চলতি বছর ডিসেম্বরের মধ্যে নতুন বেতন স্কেল ঘোষণা করা হবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। নতুন বেতন কাঠামো তৈরি করতে ইতোমধ্যে বেতন কমিশন গঠন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শনিবার সকালে জাতীয় সংসদে ঘোষিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় এই প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আগের মেয়াদে (নবম সংসদ) ক্ষমতায় এসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো দিয়েছিলাম। এবার আবার ক্ষমতায় এসে নতুন বেতন কাঠামোর জন্য একটি বেতন কমিশন গঠন করেছি।’

তিনি জানান, গঠিত কমিশন ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট জমা দিলে ডিসেম্বরেই নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে।

গার্মেন্টস শিল্পে মজুরি কাঠামো নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গত সাড়ে পাঁচ বছরে দুইবার গার্মেন্টস শ্রমিকদের মজুরি কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন করেছি।’

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com