সব কিছু
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ - Lakshmipur24

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) নিয়োগ দেওয়া হয়েছে।  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ হানিফ মুরাদ কে  উপাচার্য  পদে নিয়োগ করা হয়। নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা ।

ডক্টর মোহাম্মদ হানিফ মুরাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক পদে কর্মরত রয়েছেন। একইসঙ্গে তাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

৭ জুন তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। 

এদিকে, লক্ষ্মীপুরে প্রতিষ্ঠিত নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ হানিফ মুরাদ এর নিয়োগকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরুকালে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরীরর অবদান উল্লেখযোগ্য। 

তবে স্থানীয়দের দাবিতের প্রেক্ষিতে ২০২৩ সালে ৫৬ নং বিলের মাধ্যমে জাতীয় সংসদে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। একই বছরের ২৬ অক্টোবর লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের গেজেট আকারে প্রকাশিত হয়।

প্রথম উপাচার্য মুহাম্মদ হানিফ মুরাদ

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ হানিফ মুরাদ ১৯৭৪ সালের ১০ এপ্রিল নোয়াখালীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লার ব্রাদার আন্দ্রে’স হাই স্কুল থেকে এসএসসি এবং নোয়াখালী সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএসসি অনার্স এবং এমএসসি (থিসিস গ্রুপ) ডিগ্রি অর্জন করেন। তিনি বিএসসি ও এমএসসি উভয় ডিগ্রিতেই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। বিএসসি ও এমএসসি ডিগ্রিতে অসামান্য ফলাফলের জন্য তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক পুরস্কৃত হন। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে এম ফিল ডিগ্রি লাভ করেন। 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন  গণিত ও ভৌত বিজ্ঞানী প্রফেসর জামাল নজরুল ইসলামের অধীনে পিএইচডি ডিগ্রী অর্জন করেন তিনি  ।

চাকুরী জীবনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেষে ২০০৬ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। 

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ২৭টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ডক্টর মুরাদ বাংলাদেশ গণিত সমিতির আজীবন সদস্য।

যেভাবে শুরু হয় লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

লক্ষ্মীপুরের মতো অনুন্নত জেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি-কেন্দ্রিক সরকারি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছিল।

যা লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আইনটি ১৮ জুন ২০২৩ এ তার খসড়ার জন্য মন্ত্রিসভার অনুমোদন লাভ করে এবং পরবর্তীতে সংসদে পাস হয়। আইনগত অনুমোদন থাকা সত্ত্বেও, প্রশাসনিক বিলম্বের কারণে জমি অধিগ্রহণ, অবকাঠামো উন্নয়ন বা একাডেমিক কার্যক্রমে কোনও অগ্রগতি না হওয়ায় এটি ২০২৬ সালের ৬ জুন পর্যন্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক কার্যকর সরকারি বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস আরও সংবাদ

লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণে শীঘ্রই পরিদর্শন করা হবে: ভিসি

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

শতবর্ষের ঐতিহ্য টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা

ফরিদ ভূইয়া একাডেমি লক্ষ্মীপুরের আধুনিক প্রতিষ্ঠান

১১ বার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন রামগঞ্জের শামছুল ইসলাম স্যার

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com