সব কিছু
লক্ষ্মীপুর শনিবার , ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে অস্ত্রসহ ৩ যুবক আটক - Lakshmipur24

রামগতিতে অস্ত্রসহ ৩ যুবক আটক

রামগতিতে অস্ত্রসহ ৩ যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির দ্বীপ চর আবদুল্লাহর জনতা বাজার এলাকা থেকে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ এবং নগদ ৮ লক্ষ টাকাসহ আজিম ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। আটকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কুখ্যাত ডাকাতির অভিযোগ রয়েছে। 

শনিবার (৬ জুন) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি নিশ্চিত করেন।

আটককৃতরা  হলেন,  মোঃ আজিম ব্যাপারী (৩২), মোঃ বশির (৪০) ও রাব্বী (১৬)।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, রামগতি থানাধীন জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গত ৫ জুন রাতে এক অভিযানে এ তিনজন কে আটক করে কোস্ট গার্ড । 

পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ ও নগদ ৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এর আগে ২০২২ সালে অস্ত্রসহ আজিমকে আটক করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতি উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্পদ আর সম্মান এক সাথে চলে না -হুইপ নিজান 

জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান

ঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীকে হত্যা : মামলার অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

বিনামূল্যে ৩০০ তরুণ-তরুণীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 

বর্জ্য অপসারণে লক্ষ্মীপুর পৌরসভার নতুন উদ্যোগ

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com