সব কিছু
লক্ষ্মীপুর সোমবার , ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ভুয়া দলিলে নামজারি: কমলনগরে দুই ওয়ারিশের এক মাসের কারাদণ্ড

ভুয়া দলিলে নামজারি: কমলনগরে দুই ওয়ারিশের এক মাসের কারাদণ্ড

ভুয়া দলিলে নামজারি: কমলনগরে দুই ওয়ারিশের এক মাসের কারাদণ্ড

নিজস্ব  প্রতিনিধি :লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ভূমি অফিসে আদালত চলাকালে মিথ্যা দলিল দাখিল করে নামজারি খতিয়ান তৈরির দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন এ দণ্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চর কাদিরা ইউনিয়নের  চর ঠিকা গ্রামের মৃত নূরনবীর মেয়ে নয়ন বেগম ও ছেলে ইকবাল হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন জানান, ২০১৯ সালে সম্পন্ন হওয়া একটি নামজারি সংক্রান্ত ঘটনায় মোছলেহ উদ্দিন নামের এক ব্যক্তি মিসকেস দায়ের করেন। 

মামলায় অভিযোগ করা হয়, চর ঠিকা মৌজার ১৮৯, ১৯০ ও ১৯১ নম্বর দাগের ৮০ শতক জমি নূরনবী নিজের নামে নামজারি করে নেন।

তদন্ত ও দীর্ঘ শুনানি শেষে প্রমাণিত হয় যে, নামজারির সময় দাখিল করা তিনটি দলিলই ছিল ভুয়া। এরই মধ্যে নূরনবী মৃত্যুবরণ করায় তার দুই ওয়ারিশ নয়ন বেগম ও ইকবাল হোসেন মামলায় বিবাদী হিসেবে জবাব প্রদান করেন।

পরবর্তীতে আদালতে ভুয়া দলিল দাখিলের বিষয়টি প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এদিকে স্থানীয়ভাবে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসেন যোগদানের পর থেকে উপজেলা ভূমি অফিসে কাজের স্বচ্ছতা শতভাগে পৌঁছে। সেবাগ্রহিতাদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।  ইতোপূর্বে ভূমি সংক্রান্ত প্রতারণার দায়ে একাধিক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদরের দাফন হলো লক্ষ্মীপুরে

লক্ষ্মীপুরে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ধানমন্ডিতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুরে গ্রেপ্তার

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: পানিসম্পদ মন্ত্রী

চন্দ্রগঞ্জে অস্ত্র গুলি উদ্ধার

লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক, সম্পাদক মামুন

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com