সব কিছু
লক্ষ্মীপুর , ,
দুই মাস যাবত নিখোঁজ লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী নিশি

দুই মাস যাবত নিখোঁজ লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী নিশি

দুই মাস যাবত নিখোঁজ লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী নিশি

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্রী মুর্শিদা আক্তার নিশি দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধানে কাজ করছে পুলিশ। মেয়েকে খুঁজে পেতে আকুতি জানিয়েছেন তার মা ছকিনা বেগম। এদিকে ২১ দিন আগে ৩ জুন একটি ইমো আইডি থেকে নিশি তার মায়ের সঙ্গে কথা বলেন। তখন নিশি তার মাকে জানিয়েছে, একটি ঘরে তাকে আটকে রাখা হয়েছে। ঘর থেকে বের হতে না পারায় সে কোন জায়গায় আছে তা বলতে পারেনি।  বুধবার (২৪ জুন) বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও নিশির সন্ধান পাওয়া যায়নি। 

নিখোঁজ ডায়েরি সূত্র জানায়, নিশি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল খালেকের মেয়। ২২ এপ্রিল সকালে সে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। 

নিশির বরাত দিয়ে তার মা ছকিনা বলেন, কলেজ যাওয়ার উদ্দেশ্যে নিশি ঘটনার দিন তোরাবগঞ্জ থেকে সিএনজি চালিত অটোরিকশায় উঠে৷ অটোরিকশাটি নষ্ট হয়ে যাওয়ায় তাকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকায় নামিয়ে দেয় চালক। পরে সে অন্য একটি অটোরিকশায় উঠে। সেই অটোরিকশা থেকেই কেউ তার মুখে স্প্রে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আমার মেয়েকে আমি ফেরত চাই।

নিশির চাচা আবুল বাশার বলেন, নিশি ইমোতো কল দিয়ে জানিয়েছে তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। এক মহিলা তাকে খাবার দিতে আসে। ওই মহিলার মোবাইল থেকে ইমোতে কল দিয়ে তার মাকে বিষয়টি জানিয়েছে। দুই মাস পার হয়ে গেলেও এখনো মেয়েটিকে খুঁজে পাইনি।পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিশিকে খুঁজে বের করে দিতে অনুরোধ জানাচ্ছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, ২২ এপ্রিল কলেজছাত্রী নিশি নিখোঁজ হয়।২৫ এপ্রিল তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করে। মেয়েটি ইমোতে তার মায়ের সঙ্গে প্রায়ই কথা বলে। ইমোতে কথা বলায় সে কোথায় আছে তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ধারণা করা হচ্ছে, সে অপহরণ হয়নি। 

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে রায়পুরে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে ৫ জনকে কুপিয়ে জখম

নারীঘটিত অপকর্ম-সামাজিক অবক্ষয়ে জড়িত জামায়াত-শিবির: পানিসম্পদমন্ত্রী 

লক্ষ্মীপুরে সিএমএসএমই খাতের আর্থিক সেবা সম্প্রসারণে লিড ব্যাংকের সমন্বয় সভা

প্রবাসীর চলাচলের জমি দখলের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে, বন্টননামা করে অস্বীকার

লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর গায়ে পেট্রোল ঢেলে আগুন: আসামি শাকিল গ্রেপ্তার

লক্ষ্মীপুরে মেঘনা নদীর নতুন চরে জাল ফেলার জায়গা দখল নিয়ে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com