সব কিছু
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে বেইমানি করেছে: রুহুল আমীন ভূঁইয়া - Lakshmipur24

জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে বেইমানি করেছে: রুহুল আমীন ভূঁইয়া

জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে বেইমানি করেছে: রুহুল আমীন ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমীন ভূঁইয়া বলেছেন, সংসদে গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে সরকার গোটা জাতির সঙ্গে বেইমানি করেছে। একই সঙ্গে তারা নিজেদের অবস্থানের সঙ্গেও বেইমানি করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা জামায়াতের কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি ঘোষণা এবং আহত ও শহীদের জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল আমীন ভূঁইয়া বলেন, “গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতায় গিয়েই তারা গণভোটকে অস্বীকার করেছে। সংসদে গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে তারা গোটা জাতির সঙ্গে এবং নিজেদের সঙ্গেও বেইমানি করেছে।”

তিনি আরও বলেন, “এই গণঅভ্যুত্থানের ফলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়েছেন এবং তারেক রহমান দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। অথচ সরকারের কর্মকাণ্ডের মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করা হয়েছে। যারা জুলাই আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।”

এ সময় তিনি সরকারকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমেদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা ফারুক হোসেন নূর নবীসহ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

একাত্তরের চেতনা বিক্রি করার মত আমরা জুলাই চেতনাকে নষ্ট হতে দিব না: হুইপ নিজান

লন্ডনে রায়পুর সোসাইটি ইউকের নির্বাচন সম্পন্ন নতুন নেতৃত্বে জাকির-কাওছার

লক্ষ্মীপুরে একই পরিবারের চারজনকে হত্যার বিচারের দাবিতে ঢাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা, ঘাতকসহ নিহত-৫

দুই মাস যাবত নিখোঁজ লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী নিশি

‘আ.লীগের শ্লোগানে’ সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com