ফিতা কেটে ও র্যালীর মাধ্যমে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি চন্দ্রগঞ্জ উপ শাখার উদ্যোগে ‘ক্যাশলেস কার্যক্রম’ এর উদ্বোধন করা হয়েছে।‘এক দেশ এক কিউআর’ (Bangla QR) ধারণাকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর আগে ১০ আগস্ট (সোমবার) সকালে চন্দ্রগঞ্জ নিউ মার্কেট প্রাঙ্গণে অস্থায়ী বুথ স্থাপনের মধ্যে দিয়ে ‘ক্যাশলেস কার্যক্রম’ এর উদ্বোধন করা হয়। পরে চন্দ্রগঞ্জ পূবালী ব্যাংক শাখার উদ্যোগে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে ক্যাশলেস চন্দ্রগঞ্জ বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে।
পূবালী ব্যাংক পিএলসি চন্দ্রগঞ্জ উপ শাখার মুখ্য কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চৌমুহনী শাখার সহকারী মহাব্যবস্থাপক স্বপ্না দাস চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ নিউমার্কেট সভাপতি ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ এবং চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুন নুর।
বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার, আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক ডিজিটাল প্রযুক্তির প্রসারে নিরলসভাবে কাজ করছে। ‘বাংলা কিউআর’ ব্যবস্থার মাধ্যমে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পূবালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



0Share