সব কিছু
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর সদর উপজেলায় স্বাস্থ্য সমন্বয় সভা অনুষ্ঠিত: সিভিল সার্জনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা - Lakshmipur24

লক্ষ্মীপুর সদর উপজেলায় স্বাস্থ্য সমন্বয় সভা অনুষ্ঠিত: সিভিল সার্জনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

লক্ষ্মীপুর সদর উপজেলায় স্বাস্থ্য সমন্বয় সভা অনুষ্ঠিত: সিভিল সার্জনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত মাসিক স্বাস্থ্য সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মাঠপর্যায়ের কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।

সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ও সংশ্লিষ্ট দায়িত্বশীল হিসেবে উপস্থিত ছিলেন, মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নার্গিস পারভীন, ভারপ্রাপ্ত জেলা পরিসংখ্যানবিদ এ.এইচ.এম ফারুক এবং সদর উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ মাছুমা তৌফিক। এছাড়া অনুষ্ঠানে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত SACMO, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার), স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাগিদ দেন। তিনি টিকাদান কর্মসূচি, মা ও শিশু স্বাস্থ্য রক্ষা এবং রোগ নিয়ন্ত্রণ সংক্রান্ত মাঠপর্যায়ের কার্যক্রমসমূহ গতিশীল রাখতে সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

সভায় উভয় উপজেলার সার্বিক স্বাস্থ্যচিত্র, তথ্য-পরিসংখ্যান এবং সেবা বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে জলাবদ্ধতা পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

রামগতি উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্পদ আর সম্মান এক সাথে চলে না -হুইপ নিজান 

জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান

ঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীকে হত্যা : মামলার অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

বিনামূল্যে ৩০০ তরুণ-তরুণীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com