সব কিছু
লক্ষ্মীপুর , ,
কমলনগরে সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নে প্রশংসিত প্রবাসী আবু ছায়েদ সুজন

কমলনগরে সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নে প্রশংসিত প্রবাসী আবু ছায়েদ সুজন

কমলনগরে সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নে প্রশংসিত প্রবাসী আবু ছায়েদ সুজন

​নিজস্ব প্রতিনিধি| লক্ষ্মীপুরের কমলনগরে সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে মানুষের প্রশংসা কুড়াচ্ছেন প্রবাসী সমাজসেবক আবু ছায়েদ সুজন। তিনি উপজেলা চর কাদিরা ইউনিয়নের চর পাগলা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের ডাক্তার পাড়ার কৃষক নেজাম উদ্দীনের বড় ছেলে।

উপকূল সরকারি ডিগ্রি কলেজ থেকে বিএ পাস করার পর কর্মসংস্থানের জন্য তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তবে প্রবাসে থাকলেও নিজের এলাকার মানুষের প্রতি তাঁর টান রয়েছে। নিজের উপার্জনের অর্থ থেকে দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সহযোগিতা করে আসছেন তিনি।

এলাকায় কোনো দুর্যোগ বা বিপদ দেখা দিলেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন আবু ছায়েদ সুজন। বিভিন্ন সময়ে বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় তিনি এগিয়ে এসেছেন।

রাজনীতির পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলায় উৎসাহিত করতেও কাজ করছেন তিনি। এ উদ্দেশ্যে ‘আবু ছায়েদ স্পোর্টিং ক্লাব’ নামে একটি ফুটবল দল গঠন করেছেন। স্থানীয়ভাবে খেলাধুলার পরিবেশ তৈরি করতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী দেওয়া এবং তরুণদের মাঠমুখী করতে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন।

সুজন বলেন, “ক্ষমতা নয়, জনসেবাই আমার মূল লক্ষ্য। রাজনীতি মানুষের কল্যাণ করার একটি মাধ্যম। আর খেলাধুলা তরুণ প্রজন্মকে সঠিক ও মাদকমুক্ত পথে রাখার অন্যতম শক্তি। একটি আদর্শ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমি আমৃত্যু কাজ করে যেতে চাই।”

স্থানীয় সাধারণ মানুষ ও তরুণদের প্রত্যাশা, আবু ছায়েদ সুজনের সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাঁর উদ্যোগে কমলনগরের সমাজসেবা ও ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা তাঁদের।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

চন্দ্রগঞ্জে সাংবাদিকতার নামে অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদ ব্যবসায়ীদের

মস্কোর ডিজিটাল ফোরামে যাচ্ছেন লক্ষ্মীপুরের উদ্যোক্তা “আইসিটিবাংলা’’ সিইও রবিন

লক্ষ্মীপুর থেকে মস্কোর গ্লোবাল ডিজিটাল ফোরামে যাচ্ছেন প্রযুক্তি উদ্যোক্তা শামীম

​লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুল

লক্ষ্মীপুরে ৭৮ হাজার শিশুকে হাম-রুবেলার বিশেষ টিকাদান শুরু

লক্ষ্মীপুরে রায়পুরে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে ৫ জনকে কুপিয়ে জখম

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com