সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
পরকীয়ার জের বিষপানে গৃহবধূর আত্মহত্যা

পরকীয়ার জের বিষপানে গৃহবধূর আত্মহত্যা

পরকীয়ার জের বিষপানে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি: রায়পুরে স্বামীর পরকীয়ার জের ধরে বিবি মরিয়ম বেগম (৩৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। তবে ঘটনার পর থেকে স্বামী সবুজ ব্যাপারী পলাতক রয়েছেন। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের গাইয়ার চর এলাকা থেকে পুলিশ ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার

করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ১০ বছর আগে ফেনী সদর উপজেলার সাহাপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে মরিয়মের সঙ্গে সবুজ ব্যাপারীর বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকে সবুজ পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিলো। এর জের ধরে মঙ্গলবার রাতে মরিয়ম বিষপান করে। এ অবস্থায় সবুজ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে গেলে সকালে তার মৃত্যু হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের খালু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com